Sylhet Today 24 PRINT

কুমারগাওয়ে হঠাৎ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

ফাইল ছবি

সিলেটের কুমারগাও বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জহানা যায়নি।

আগুনে বাসের সকল সিট এবং সামনে ও পিছনের গ্লাস সহ সকল জানালার গ্লাস পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন দিরাই হোটেলের সামনে দাঁড়ানো থাকা কবাস (রেজিঃ নং- সিলেট-জ-১১-১০৯৫) তে আকস্মিক আগুন লাগে। পুলিষ, স্থানীয় লোকজন  এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় রাত অনুমান ১১টার দিকে  আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

পুলিশ জানায়, উপস্থিত লোকজনসহ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায় নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.