মাধবপুর প্রতিনিধি | ০৩ ফেব্রুয়ারী, ২০২১
হবিগঞ্জের মাধবপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্ব ইউএনও কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন করোনা ভেকসিন কার্যক্রম সম্পর্কে সভা কে অবহিত করেন।
এ সময় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় টিকার ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য প্রচার প্রচারণার উপর গুরুত্বারোপ করা হয়।