Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থেকে মাদকসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে মদসহ বীর ছত্রী (২৫) নামের এক যুককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বীর ছত্রী ওই এলাকার মৃত প্রমুদ ছত্রীর ছেলে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশী মদ ও ৪৫ বোতল বিয়ার জব্দসহ মাদক কারবারি বীর ছত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি’র (ইসলামপুর কোম্পানি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.