Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর পৌর নির্বাচন : নব নির্বাচিতদের শপথ গ্রহণ ৬ ফেব্রুয়ারি

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

সুনাগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন।

ওই দিনে সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান তার কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন।

পৌর কার্যালয় সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের চিঠি সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার পাওয়া গেছে। আগামী শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়াকে পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন বিজয়ী হন। এছাড়া পৌরসভার কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক, কৃষ্ণ চন্দ্র চন্দ, সোহেল আহমদ. সাফরোজ ইসলাম, ছমির উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর শিল্পী বেগম, বাহারজার বিবি ও সুবর্ণা শর্মা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.