Sylhet Today 24 PRINT

আজ ৩ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

উন্নয়ন কাজের জন্য আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট মহনগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ সিলেট নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.