Sylhet Today 24 PRINT

র‍্যাবের অভিযানে সিলেটে ২ ‘ছিনতাইকারী’ আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ২ ‘ছিনতাইকারী’কে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

আটককৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন তোপখানা এলাকার মৃত আকরাম আলীর ছেলে রুবের আহম্মেদ (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল আলী (২২)।

এদিকে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সকালে র‌্যাব-৯ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আটককৃতদের হস্তান্তর করে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.