Sylhet Today 24 PRINT

শেখঘাট থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ড়্রেপ্তারের পর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব তাদেরকে গ্রেপ্তা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কোতয়ালী থানাধীন তোপখানা এলাকার মৃত আকরাম আলীর ছেলে রুবের আহম্মেদ (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল আলী (২২)। গ্রেফতারকৃত রুবেল শাহপরাণ থানাধীন খাদিমপাড়া ২নং রেডরে ৪নং বাসায় বসবাস করে আসছে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.