Sylhet Today 24 PRINT

ছাতকে বড় ভাইয়ের বল্লমের আঘাতে ছোট ভাই নিহত

ছাতক প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই'র হাতে ছোট খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে। নিহত পারভেজ মিয়া (৩৮) গ্রামের  মৃত লিলু মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়।
এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধলে বড় ভাই সমুজ মিয়ার (৬০) বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন।
 
স্থানীয়রা পারভেজ মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.