Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট সুনামগঞ্জ সড়কে জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি’র সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩জন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল খালেক জালালাবাদ থানার মোগলগাও ইউপির খিত্তারগাও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

এসএম পির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন সিলেটের জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি সংঘর্ষে চালক আব্দুল মালেক নিহত। এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আহতদের নাম ঠিকানা এখনও জানা যায় নি। নিহত যাত্রীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোকে জালালাবাদ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.