Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে রেল লাইনচ্যুতির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.