Sylhet Today 24 PRINT

বাগবাড়ি থেকে মদন মোহন কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৫

নগরীর বাগবাড়ী থেকে মদন মোহন কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরাটিলা এলাকার তার বাসার রুম থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম- আজিজুর রহমান রনি (২৪)।

রনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার রওয়াইল গ্রামের মৃত হাজী ওয়াহিদ উল্ল্যাহর পুত্র। বর্তমানে তিনি বাগবাড়ী মরাটিলা এলাকার বাসিন্দা। রনি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ রুমে ঘুমাতে রুমে ঘুমিয়ে পড়েন রনি। ওইদিন রাতের যে কোন সময় আজিজুর রহমান রনি ল্যাপটপের তার দিয়ে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকাল ১০ টার দিকে পরিবারের লোকজন সে ঘুম থেকে জেগে উঠতে না দেখে তার দরজায় ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ পাওয়া পাননি। পরে তারা কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন। দুপুর ১ টার দিকে লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রুমের দরজা ভেঙ্গে রনির ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের লোকজন তার লাশ জগন্নাথপুর নিজ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

রনির বন্ধুরা জানিয়েছেন, রণি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির একটি ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কটি নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া চলে আসছিল। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের লোকজন অথবা তার বন্ধুরা কিছু জানেনি বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.