Sylhet Today 24 PRINT

বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় মেডিকেল অফিসার ডাঃ তৌফিক আজিজ ও ডাঃ রাজিব দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শৈলেশ

প্রসঙ্গত, রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.