Sylhet Today 24 PRINT

বড়লেখায় অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

বড়লেখায় ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে শনিবার দুুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের উদ্যোগে উপজেলার রতুলি বাজার সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য ডা. আইনুল ইসলাম।

অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, দেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, কৃপাময় পাল, মুদরিছ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.