কমলগঞ্জ প্রতিনিধি | ০৬ ফেব্রুয়ারী, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান।
কমলগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র মো. জুয়েল আহমদসহ ৯ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলার ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলাররা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ ও মৌলভীবাজার জজ কোর্টের জিপি এস.এম.আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শপথ শেষে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করেন বিভাগীয় কমিশনার।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।