Sylhet Today 24 PRINT

সিলেটে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব বাদী হয়ে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগতে রাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে শাহিন আহমেদ (২৫), মো. শাহেদুজ্জামান (৩২) ও মাছুম আহমেদ (২২)। অপরদিকে একই রাতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাজাঁসহ রাধা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.