বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০২১
সিলেটের বিশ্বনাথে বিস্কুট আনতে গিয়ে পিকআপ চাপায় আতিকুল ইসলাম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজলার কালিগঞ্জ বাজারের পাশ্ববর্তী আল-আমিন ব্রিকফিল্ডের শ্রমিক ওসমান গণীর ছেলে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজারের পাশের ওই ব্রিকফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানাগেছে, কিশোরগঞ্জের ইটনা থানার ধীরকূল গ্রামের বাসিন্দা ওসমান গণী পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে কালিগঞ্জ বাজারের আল-আমিন ব্রিকফিল্ডে কর্মরত। শনিবার দুপুরে পাশের দোকান থেকে বিস্কুট আনতে গেলে দ্রুতগামী পিকাপ (মৌলভী বাজার-ন-১১-০১১৩) গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিশ্বনাথ থানার এসআই সাইফুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’