কমলগঞ্জ প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া এই ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় মেডিকেল অফিসারবৃন্দ ও থানার পুলিশ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
রোববার দুপুরে কমলগঞ্জে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কার্য্যক্রমের উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।