Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পৌঁছেছে করোনার ভ্যাকসিন

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জন্য কোভিড-১৯ এর ৭৩০০ ডোজ (৭৩০ ভায়াল) ভ্যাকসিন পৌঁছেছে।

শনিবার বিকেলে এগুলো গ্রহণ করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমেদ হাসান। এসময় সাথে ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমেদ নুরী, এমটি ইপিআই মো. নজরুল ইসলাম, পরিসংখ্যানবিদ আজরফ হোসেন, আবুল কালাম বুট্টু প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমেদ হাসান জানান, রোববার থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.