Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রথম ধাপে টিকা নিলেন যারা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

দেশব্যাপী করোনার ভ্যাকসিন টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর ন্যায় গোলাপগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার মধ্যে  প্রথমে ৫ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।

করোনা ভ্যাকসিন গ্রহনকারীরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উচিত কুমার সিনহা, মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডা. মো. শাহনেওয়াজ রহমান, গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার ও উপজেলার বাঘা ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সীমা তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ওসি তদন্ত  আবুল কাসেম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ , সাংবাদিক  অজামিল চন্দ্র নাথ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.