Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে প্রথম টিকা নিলেন সাংসদ জহির

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরকে টিকা প্রদানের মাধ্যমে জেলায় করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এডভোকেট আবু জাহির।

বক্তব্য রাখেন, হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান।

আলোচনা সভা শেষে এমপি আবু জাহিরকে প্রথম করোনা টিকা প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম টিকা গ্রহণ করেন। পর্যাক্রমে বাকিদের টিকা দেয়া হয়।

প্রথম দিন জেলায় ২৩০ জনকে টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

হবিগঞ্জে করোনা টিকা দানের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং ৪জন করে সেচ্ছসেবি থাকবেন। সেই হিসাবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের ৮টি বুথ স্থাপক করা হয়েছে। এছাড়াও ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হয়েছে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্টান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকের কাজে লাগানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.