বড়লেখা প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০২১
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় তারা টিকা নেন।একই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামও টিকা নেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
টিকা নেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘টিকা নিলাম। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মানুষকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। নিবন্ধন করে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’