চুনারুঘাট প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে করোনার টিকা নিলেন সাংবাদিক নুরুল আমিন। সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম টিকা নেন। নুরুল আমিন মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন।
এরআগে সকাল ১১টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করে টিকা নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ডা. ফাতেমা হকসহ নার্স, পুলিশ সদস্য।
প্রথম দিনে ২৩ জন করোনার টিকা নিয়েছেন। প্রথম ধাপে করোনার টিকা গ্রহণের জন্য অনলাইনে নাম নিবন্ধন করা হয়। করোনা মহামারি চলাকালিন সময়ে যারা সম্মুখভাগে থেকে সাধারন মানুষকে করোনা বিষয়ে সচেতনতার কাজ করছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়ার জন্য মনোনীত করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, ‘চুনারুঘাটে প্রায় ৬৫ হাজার মানুষকে প্রথম ধাপে করোনা টিকা দেয়া হবে।’