Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী ফুটবল টুর্নামেন্ট

মাধবপুর প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে নারী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। রোববার (৭ ফেব্রয়ারি) বিকেলে সুরমা চা বাগানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় সুরমা চা বাগান নারী ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে সিলেট জুম্মন লুসাই একাদশ শিরোপা ট্রফি অর্জন করে।

খেলায় ব্যবসায়ী দেওয়ান আব্দুল মোতালিব মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ট্রপি তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী জয়নাল আবেদীন, জেলা ক্রীড়ার সাধারন সম্পাদক মাহাম্মুদ হোসেন কলি, আব্দুল কুদ্দুস চকদার মাখন, পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা আবসান খান প্রমুখ।

নারী ফুটবল টুর্নামেন্ট দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.