Sylhet Today 24 PRINT

তাহিরপুরে টিকা নিলেন উপজেলা আ’লীগ সভাপতি

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিয়েছেন উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন খাঁন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী টিকাদান কেন্দ্র তিনি এই টিকা নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সোবহান আখুঞ্জি, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এমটি ইপিআই মো. নজরুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমেদ হাসান জানান, রোববার থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শুরু হয়েছে ভ্যাকসিনেশন কার্যক্রম। গতকাল উদ্বোধনের দিন ১৮ জন ও আজ সোমবার দুপুর পর্যন্ত ১৬ জন নিয়েছেন। তালিকায় আরও অনেক রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.