Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন ৮৯৪ জন

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

করোনার সংক্রমণ রোধে মৌলভীবাজারে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। দ্বিতীয় দিনে জেলার সকল উপজেলা মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৮৯৪ জন।

যেখানে প্রথম দিন জেলার সকল উপজেলা মিলিয়ে নিয়েছিলেন ৪২৭ জন।

প্রথমদিনে টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়া মানুষের আগ্রহ ও গ্রহণের হার বেড়েছে বলে মনে করছে স্থাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় দ্বিতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ৮৯৪ জন। এরমধ্যে পুরুষ ৬০৩, নারী ২৯১ জন। উপজেলা পর্যায়ে মৌলভীবাজার সদরে টিকা নিয়েছেন ২৬৬ জন, রাজনগরে ৭০ জন, কুলাউড়ায় ৮০ জন, বড়লেখায় ১৯০ জন, কমলগঞ্জে ৪২ জন, শ্রীমঙ্গলে ১৭১ ও জুড়ীতে ৭৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.