Sylhet Today 24 PRINT

সিলেটে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের দুটি জেলায় পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই এলাকার মৃত রিফাত উলাহর ছেলে নূর মিয়া (৪০) ও ছাতক উপজেলার কচুরগাঁও এলাকার মৃত আছির আলীর ছেলে লিলু মিয়া (৪২)।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসাস লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইনসহ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে একটি বিদেশী রিভলবার জব্দসহ নূর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে রবিবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড়কাপন এলাকা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল জব্দসহ লিলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.