নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারী, ২০২১
সিলেট নগর ও কোম্পানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় র্যাব বাদী হয়ে মামলা করেছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে কোম্পানীগঞ্জ থানার ধরাকুল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি মো. ফরিদ আহম্মদকে (৪৮) গ্রেপ্তার করা হয়। অপরদিকে রোববার রাতে সিলেট নগরের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদ জব্দসহ ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কানাই লাল দাস (৫৩), মো. মনসুর আলম (৩৮), আব্দুল¬াহ খান (৪৫), যতীন্দ্র দে (৫৫), সুনাই শুক্লবদ্ধ (৩৮), দুলাল রায় (৩৯), পুজন পাল (৩৫), জয়কান্ত তালুকদার (৪৭), টিটু রায় (৩৮)।