Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে গৃহবন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে আগে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে গৃহবন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পরিবারের চাহিদা অনুযায়ী তাকে প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.