নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারী, ২০২১
সিলেটের জালালাবাদ থানার শাহপুর গ্রাম থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে জালালাবাদ থানায় মামলা নং-৯ দায়ের করেন এএসআই মানিক মিয়া।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে এএসআই মানিক মিয়া, এসআই আব্দুল হান্নান, এএসআই রেজাউল করিম, এএসআই ফারুক আহমদ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জালালাবাদ থানাধীন শাহপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে শাহ আলম (৪৫), একই এলাকার মৃত কল,দর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মৃত ইলিয়াস মিয়ার ছেলে তরু মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি বলেন, খালের পাশে বসে জুয়া খেলা চলছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে পুলিশ।