Sylhet Today 24 PRINT

১০ বছর পর তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

দীর্ঘ ১০ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক হয়েছেন মোঃ এনামুল হক এনাম ও সিনিয়র যুগ্ন-আহ্বায়ক করা হয়েছে আবু সায়েমকে।
 
গত সোমবার(০৮ ঢফব্রুয়ারি)রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলায় ১২টি ইউনিট কমিটি ঘোষণা করা হয়। জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম জানান, পুর্ণাঙ্গ কমিটি জেলা নেতৃবৃন্দ ঘোষনা করবেন। আমার মূল লক্ষ্য যুবদলকে উজ্জিবিত করে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে সাথে নিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করা।

উল্লেখ্য, ২০০৩সালে বর্তমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিনকে সভাপতি ও জুনাব আলীকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর রাজনীতিতে বাড়তে থাকে গ্রুপিং, কোন্দল। শক্তি ও আধিপত্যে টিকে থাকার লড়াইয়ে দুধারায় বিভক্ত হয়ে পড়েন যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ। একটি বর্তমান জেলা বিএনপির সহসভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক গ্রুপ অন্যটি সাবেক এমপি নজির হোসেন গ্রুপ। তারই ধারাবাহিকতায় ২০১০সালে পৃথক পৃথক দুটি আহবায়ক কমিটির অনুমোদন হয়।

আনিসুল হক গ্রুপে সাবেক জেলা আহবায়ক আনছার উদ্দিন স্বাক্ষরিত বুরহান উদ্দিনকে আহবায়ক ও নজরুল ইসলাম শাহকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম চালায়।
 
অপর অংশে (সাবেক এমপি নজির হোসেন গ্রুপ) জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এটিএম হেলাল স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এমরান হোসেন ও যুগ্ম আহবায়ক চাঁন মিয়া মাষ্টারকে দিয়ে কমিটি গঠন করা হয়।

সোমবার নবগঠিত কমিটিতে আনিসুল হকের ছোট ভাই মো. এনামুল হক এনামে আহ্বায়ক ও সজির হোসেনের ঘণিষ্টজনক আবু সায়েমকে সিনিয়র যুগ্ন-আহ্বায়ক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.