Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তৃতীয় দিনে টিকা নিলেন ১৮০ জন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের তৃতীয় দিন জগন্নাথপুরে টিকা নিয়েছেন ১৮০ জন। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে আগ্রহীরা টিকা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত বোরবার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন কার্যক্রমের প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন।  এরমধ্যে পুরুষ ৪৪ জন ও ১৬ জন নারী। দ্বিতীয় দিনে ৫৯ জন টিকা নেন। তারমধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। আজ তৃতীয় দিন ১৮০ জনে টিকা গ্রহণ করেন। এরমধ্যে ১৩৫ জন পুরুষ এবং ৪৫ জন নারী। গত তিনদিনে টিকা নিয়েছেন ৩০৯ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুরে প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুই করে দেওয়া হবে। এখন পর্যন্ত ৩০৯ জন টিকা নিয়েছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.