Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্কুলছাত্রীকে উত্যক্ত: বখাটে যুবকের সাজা

বড়লেখা প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমান আদালত ছায়াদ আহমদ নামে এক বখাটে যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সে বর্নি নওয়াগাঁও গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বর্নি ইউপি কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আব্দুল্লাহ্ আল মামুন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বর্নি ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের ফয়জুর রহমানের বখাটে ছেলে ছায়াদ আহমদ দীর্ঘদিন থেকে স্কুলে যাওয়া আসার পথে স্কুলছাত্রীদের উত্যক্ত করছিল। বুধবার স্কুল ছুটির পর সে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর জনৈক ছাত্রীর পথরোধ করে। হাত ধরে টানাটানিসহ নানাভাবে উত্যক্ত (ইভটিজিং) করার সময় প্রত্যক্ষদর্শী লোকজন বখাটে ছায়াদকে আটক করে ইউনিয়ন অফিসে নিয়ে যান। ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ইউএনও এসএম আব্দুল্লাহ্ আল মামুনকে বিষয়টি অবহিত করলে তিনি সন্ধ্যা সাড়ে পাঁচটায় ইউপি কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে ছায়াদ আহমদকে ৪ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেনে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.