Sylhet Today 24 PRINT

বড়লেখায় ডাকাত গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় খুনসহ ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইবুর রহমান (সইব আলী) (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টায় থানার এএসআই খোরশেদ আলম ডাকাত সাইবুর রহমানকে বর্ণি বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। সে উপজেলার বর্ণি ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বড়লেখা থানার মামলা নং-জিআর-১১১/১১, ধারা-৩৯৬/৪১২ দ:বি: বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইবুর রহমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.