নিজস্ব প্রতিবেদক | ১০ ফেব্রুয়ারী, ২০২১
সিলেটের বিয়ানীবাজারে পরিবেশ আইন অমান্য করায় ২টি ইটভাটা ও ১টি সমিলকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)- ৯ সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইন এ জরিমানা করেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)- ৯ এর সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এএসপি (গণমাধ্যম) ওবাইন।
এতে বলা হয়, পরিবেশের আইন না মেনে ইট উৎপাদন করায় মেসার্স তিলপাড়া ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার ও মেসার্স আল আমিন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইন অমান্য করায় আজিজ স মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইন।
র্যাব ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানের সময় উপস্থিত ছিলেন- র্যাবের মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন।