নিজস্ব প্রতিবেদক | ১০ ফেব্রুয়ারী, ২০২১
করোনার সংক্রমণ রোধে মৌলভীবাজারে টিকা গ্রহণে মানুষের ব্যাপক আগ্রহ বেড়েছে।
চতুর্থ দিনে জেলার সাত উপজেলা মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন। এরআগে গত তিন দিনে জেলার সকল উপজেলা মিলিয়ে টিকা নিয়েছিলেন ৩ হাজার ৫৩৭ জন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলার সাত উপজেলায় মোট টিকা নিয়েছেন ৭ হাজার ৫৪৪। এরমধ্যে পুরুষ ৫ হাজার ২৫ জন ও নারী নিয়েছেন ২ হাজার ৫১৯ জন। টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়া মানুষের গ্রহণ ব্যাপক হার বেড়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চতুর্থ দিনে করোনা টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন। উপজেলা পর্যায়ে মৌলভীবাজার সদরে টিকা নিয়েছেন ১ হাজার ৩০ জন, রাজনগরে ৩২৯ জন, কুলাউড়ায় ৩২০ জন, বড়লেখায় ৫০৯ জন, কমলগঞ্জে ৬৮২ জন, শ্রীমঙ্গলে ৯৪৭ ও জুড়ীতে ১৯০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।