Sylhet Today 24 PRINT

বড়লেখায় করোনার টিকা নিলেন আরও ৫০৯ জন

বড়লেখা প্রতিনিধি  |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায়ও করোনা টিকা প্রদান কার্যক্রম চলছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) টিকা দানের চতুর্থ দিনে ৫০৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৩৫৪ ও নারী ১৫৫ জন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত চার দিনে বড়লেখায় ১ হাজার ৭৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে প্রথম দিন নেন ৬৪ জন, দ্বিতীয় দিন ১৯০, তৃতীয় দিন ৩১০ ও চতুর্থদিন নিয়েছেন ৫০৯।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ‘করোনার টিকা দানে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। সরকার ৫৫ বছরের পরিবর্তে ৪০ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। উপজেলা ও ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে নিবন্ধনের সুযোগ রয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনসহ হাসপাতালে এসে সরাসারি নিবন্ধন করে টিকা গ্রহণেরও ব্যবস্থা রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.