Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চতুর্থ দিনে টিকা নিলেন ২১০ জন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের চতুর্থ দিনে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকা নিয়েছেন ২১০ জন। এনিয়ে গত চার দিনে টিকা গ্রহণ করছেন মোট ৫১৯ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রোববার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন কার্যক্রমের প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন। এরমধ্যে পুরুষ ৪৪ জন ও ১৬ জন নারী। দ্বিতীয় দিনে ৫৯ জন টিকা নেন। তারমধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। তৃতীয় দিন ১৮০ জনে টিকা গ্রহণ করেন। এরমধ্যে ১৩৫ জন পুরুষ এবং ৪৫ জন নারী। চতুর্থ দিনে টিকা নিয়েছেন ২১০ জন। এরমধ্যে পুরুষ ১৭০ জন এবং নারী ৪০ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর জানান, জগন্নাথপুরে প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮০০ ভ্যাকসিন পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫১৯ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.