Sylhet Today 24 PRINT

ডিজিটাল আইনে মামলায় সিলেটের তিন সাংবাদিকের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন তিন সাংবাদিক।

জামিন প্রাপ্তরা হলেন- দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটোজার্নালিস্ট এস এম সুজন ও স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নির্ধারিত কার্যদিবসে শুনানীকালে সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তাদের জামিন প্রদান করেন।

বিবাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিপা বেগম।

আইনজীবী নজরুল ইসলাম বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে উচ্চ আদালত থেকেও জামিন পেয়েছিলেন এই ৩ জন।

বুধবার মামলার শুনানীকালে আদালত প্রাঙ্গণে দৈনিক একাত্তরের কথা পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, ম্যানেজম্যান্ট ইনচার্জ মো. মোহিদ হোসেন, প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, একাত্তরের কথা পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মিঠু দাস জয়সহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.