Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

শাবি প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষকতার সময় আগে যেমন সততা এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে এসেছি। এখানেও আমি সেভাবেই কাজ করে যেতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জুবায়ের মাহমুদ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.