Sylhet Today 24 PRINT

সিলেটে করোনার গণটিকা কর্মসূচির পঞ্চম দিন

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের মতো সিলেটেও পঞ্চম দিনের মত চলছে করোনার গণটিকা কর্মসূচি। এদিকে টিকা নেয়া ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সকাল থেকেই সিলেট নগরীর টিকাদান কেন্দ্রে উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।
 
যারা টিকা নিয়েছেন, সবাই সুস্থ্য আছেন বলে দাবি করছেন তারা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রথমদিকে টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় ছিলো তা এখন কেটে যেতে শুরু করেছে। আগ্রহ নিয়ে সবাইকে টিকা নিতে আসছেন। এছাড়া নির্দিষ্ট বয়সের সবাই যাতে টিকা নেন এজন্য প্রচারনা চালোনা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তারা।

গত রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নম্বর বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। এরপর গত চারদিনে সিলেট নগরীতে টিকা নেন ৬ হাজার ৭২৯ জন।

যাদের মধ্যে গত রোববার করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরুর প্রথমদিন সিলেট নগরীর দুই কেন্দ্রে টিকা নেন ৫২৯ জন। কর্মসূচির দ্বিতীয় দিন সিলেট নগরীতে দুই কেন্দ্রে টিকা নিয়েছেন ১ হাজার ২১৯ জন  ও মঙ্গলবার সিলেট নগরীতে টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনার প্রায় দ্বিগুণ বেড়েছে। মহানগরে তৃতীয় দিনে দুই কেন্দ্রে ২ হাজার ৪৯ জন মানুষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন এবং গতকাল বুধবার করোনার গণটিকা প্রদানের চতুর্থ দিনে সিলেট নগরীতে ২ হাজার ৯৩২ জন টিকা গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নম্বর বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। পরে টিকা নেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধারা।

সিলেট সিটি কর্পোরেশনের আওতায় করোনার টিকাদানের জন্য স্থাপিত মোট ১৪ টি বুথের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১২ বুথ ও সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে ২ টি বুথ স্থাপন করে চলে টিকা কার্যক্রম। অপরদিকে সিলেটের প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে করোনা ভ্যাকসিন প্রদান বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া জালালাবাদ সম্মিলিত সামরিক হাসপাতালেও টিকা কেন্দ্র খোলা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছে। সেদিন দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যার প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.