Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষ : গুরুতর আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক মারাত্মকভাবে আহত হন৷  এসময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়।

তাৎক্ষনিক এলাকাবাসী গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ি চালকে বের করে সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালে  প্রেরণ করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ ঘটনায় এই দুই গাড়ির চালক আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.