Sylhet Today 24 PRINT

সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে তাকে থানার উপ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত আজর আলীর ছেলে।

বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর হোসেন থানায় গত বছরের একটি ধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.