Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা সালমা বেগম (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। নিহত বৃদ্ধা উপজেলার আমুড়া ইউনিয়নের পশ্চিম ধারাবহর নালী বাড়ি গ্রামের মৃত আব্দুল মুমিনের স্ত্রী।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের ধারাবহর এলাকার ব্রিটিশ স্কুলের সামনে  একটি সিএনজি অটোরিকশা সালমা বেগমকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ প্রেরণ করেন।  

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ময়না তদন্ত শেষে সালমা বেগমের লাশ গতকাাা ললশুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.