Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের বিশ্বনাথে আরিফ আহমদ (২৫) নামের এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইর শিকার হয়েছেন।

তিনি উপজেলার গোবিন্দনগর-বিলপার গ্রামের সুরুজ আলীর ছেলে ও স্থানীয় রাজাগঞ্জ বাজারের আরিফ টেলিকমের মালিক।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এতে তার নগদ সাড়ে তিন লাখ টাকা, ৫০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, ৬টি মোবাইল ও মোবাইল সেট নিয়ে যায় চারজনের মুখোশ পরা ছিনতাইকারী দল।

এঘটনায় আব্দুল রব (২৬) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সেও গোবিন্দনগর-বিলপার গ্রামের মৃত আব্দুর রজাক গেদা মিয়ার ছেলে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ‘ব্যবসায়ীর কথা অনুযায়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ রাতভর অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.