Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের কয়েকটি এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক  |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকা হচ্ছে- ১১ কেভি মির্জাজাঙ্গাল ফিডারের আওতাধীন নগরীর শেখঘাট, ইঙ্গুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, মদন মোহন কলেজ, রিকাবীবাজার, মণিপুরী রাজবাড়ী, লালাদিঘীরপাড়, জল্লারপাড় ও দাড়িয়াপাড়ার আংশিক এলাকা।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.