Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ঘুড়ি উৎসব

জৈন্তাপর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

জৈন্তাপুর উপজেলার সৃজনশীল শিল্প ও বিজ্ঞাপনী সংস্থা রংতুলি আর্টের উদ্যোগে আয়োজিত ঘুড়ি উৎসব সম্পন্ন হয়েছে। উপজেলা সদরের ইমরান আহমদ মহিলা সরকারী কলেজ সংলগ্ন মাঠে এ উৎসবে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়। শিশু, ছাত্র, যুবক ও বয়স্ক জনগণও এতে অংশ নেন।

"রঙিন ঘুড়ির আহবানে জেগে উঠুক সম্প্রীতি,বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি" শ্লোগান কে সামনে রেখে পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত আনন্দঘন ঘুড়ি উৎসব আজ (১২ জানুয়ারি) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। রংতুলি আর্টের ব্যবস্থাপনায় ও প্রতিষ্ঠানের কর্ণধার আলোকচিত্র সাংবাদিক হোসেন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক ও ক্রিকেটার সাব্বির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল উৎসবের সমাপ্তি লগ্নে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক প্রকৌশলী হেলাল আহমদ, নিজপাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক আবুল হাশিম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, জৈন্তাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী জসীম উদ্দীন।

এতে আরো বক্তব্য রাখেন যুবনেতা সেলিম আহমদ, প্রিন্টিং শপের স্বত্বাধিকারী জুবায়ের আহমেদ, সারণ মাহমুদ, জাবেদ আহমদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.