Sylhet Today 24 PRINT

শ্রমিক নেতা রিপন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

শ্রমিক নেতা রিপন

প্রায় ৭ মাস পর সিলেটে ট্যাংক লরি শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার পলাতক আসামি সাইদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইদুল দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি ১নং রোডের তালওয়ালা বাড়ীর দুদু মিয়া, মিয়ার ছেলে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্য পেয়ে পুলিশ বরইকান্দি এলাকা থেকে হত্যা মামলার আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। রিপন হত্যার সাথে জড়িত থাকার কথা সাইদুল পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.