Sylhet Today 24 PRINT

সেই ১৫ ফেব্রুয়ারিতে বিক্ষোভ মিছিল করবে সিলেট জেলা আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের আয়োজন করেছিলো তৎকালীন ক্ষমতাসীন বিএনপি। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও যায় তারা। পরবর্ততে অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোদী দলগুলোর আন্দোলনের মুখে দ্রুত ক্ষমতা ছাড়তে হয় বিএনপিকে।

১৫ ফেব্রুয়ারির সেই একতরফা নির্বাচনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সোমবার সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিলটি শেষ হবে।
 
এ মিছিলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.