Sylhet Today 24 PRINT

ইমজার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

দায়িত্বভার গ্রহণ করেছে ইমজার নুতন কমিটি। শনিবার সন্ধ্যায় ইমজা কার্য়ালয়ে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রীসহ বাকি সদস্যরা।

নতুন সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী্ ও সাধারণ সম্পাদক আনিস রহমান ইমজার উন্নয়নে সদ্য সাবেক কমিটির অবদানের প্রশংসা করে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ইমজার কার্যনির্বাহি সদস্য সহ সিনিয়র সদস্যরা।

এর আগে ১৪তম বার্ষিক সাধারণ সভা শেষে ১ ফেব্রুয়ারি কাউন্সিলে দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরীকে সভাপতি ও এনটিভির ক্যামেরা পার্সন আনিস রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ নির্বাচিন হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল।

নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মনজু (চ্যানেল এস ইউকে), শফিকুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস শ্যামল (এসএটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম রাসেল (যমুনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাধব কর্মাকার (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), পাঠাগার সম্পাদক সুর্বণা হামিদ (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য কামকামুর রাজ্জাক রুনু (আরটিভি), মঈনুল হক বুলবুল (এনটিভি) ও লিটন চৌধুরী (চ্যানেল এস ইউকে)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.