Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজ পরিদর্শনে ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধের ২০টি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

তিনি শনিবার জগন্নাথপুরের নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ৫, ৮, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন। এর আগের দিন শুক্রবার তিনি দিনভর নলুয়া হাওরের ১ নম্বর থেকে শুরু করে ১৭ নম্বর প্রকল্প পর্যন্ত পরিদর্শন করেন। এসময় তিনি যেসব প্রকল্পের কাজে ক্রুটি ও অগ্রগতি কম সেসব প্রকল্পের কাজ নীতিমালা অনুয়ায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, আমরা সার্বক্ষনিক বেড়িবাঁধ কাজের খোঁজ নিচ্ছি। কিছু প্রকল্পে মাটি ও মাটি কাটার মেশিন সংকটের কারণে কাজ বিলম্ব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে।

তিনি জানান, বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি আমরা সহ্য করব না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.